কিছু নবজাতক জন্মের সময় হৃদ্রোগ নিয়ে জন্ম নেয়
শিশুর জন্মের আগেই যদি মস্তিষ্কে অতিরিক্ত তরল জমতে শুরু করে, তখন এই অবস্থাকে বলা হয় জন্মগত হাইড্রোসেফালাস। মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ চলাচলের পথে বাধা তৈরি হলে বা শোষণে সমস্যা হলে মস্তিষ্কের ভেন্ট্রিকলে এই তরল জমে যেতে পারে। কেন হয়এ রোগের পেছনে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, জিনগত ত্রুটি কিংবা গর্ভাবস্থায় কোনো সংক্রমণ দায়ী থাকে।
অ্যাকুয়েডাক্টাল স্টেনোসিস একটি গুরুত্বপূর্ণ কারণ। এতে মস্তিষ্কের ভেতর সিএসএফ চলাচলের একটি সরু পথ সংকুচিত হয়ে যায়। এ ছাড়া গর্ভাবস্থায় মায়ের টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস বা সিফিলিসের মতো কিছু সংক্রমণ শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলতে পারে।জন্মের পর দেখতে হবে নবজাতকের মাথার নরম অংশ বা ফন্টানেল ফুলে উঠতে পারে। মাথার ত্বকের নিচের শিরাগুলো স্পষ্ট দেখা যেতে পারে।
চোখ নিচের দিকে স্থির হয়ে থাকা, যাকে ‘সেটিং সান সাইন’ বলা হয়, এটিও একটি লক্ষণ।কীভাবে রোগ শনাক্ত হয়গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফির মাধ্যমে অনেক ক্ষেত্রে মস্তিষ্কের ভেন্ট্রিকল বড় হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।