রায়গঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রাম। এ গ্রামের বাসিন্দাদের বেশির ভাগই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় মাহাতো জনজাতির কুড়মালি ভাষার পাঠশালা প্রাঙ্গণে জড়ো হয় ৪০ জনের মতো শিশু–কিশোর।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে রায়গঞ্জ বন্ধুসভা। সেখানেই তাদের আসা।
এ সময় কুড়মালি ভাষার লেখক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো বলেন, পিছিয়ে পড়া মাহাতো জনগোষ্ঠীর শিশু ও কিশোরদের নানা বিষয়ে আরও সচেতন করতে এই আয়োজন।রায়গঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।অনুষ্ঠানে শিশুশিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও মজার খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়।প্রতিযোগিতায় অংশ নিয়ে বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইতি রানী মাহাতো বলে, ‘এমন আয়োজন আমাদের অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।