অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন
কয়েক বছর ধরে চাকরির নামে কম্বোডিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন কর্মীরা। দেশটিতে বর্তমানে ১ হাজার ৮০০–এর বেশি কর্মী আটকা পড়ে আছেন। তাঁদের অনলাইন প্রতারণাসংক্রান্ত (স্ক্যাম সেন্টার) কাজ করতে বাধ্য করা হয়। কম্বোডিয়া সরকার দেশটিতে সব স্ক্যাম সেন্টার বন্ধের ঘোষণা করেছে।
তাই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।আজ রোববার আটকে পড়া কর্মীদের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এটি বাংলাদেশের মানব পাচারের শিকার ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠন। তারা মানব পাচার প্রতিরোধ, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, পুনর্বাসনে কাজ করে।
আবেদনের অনুলিপি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকেও দেওয়া হয়েছে।আবেদনে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বলেছে, সাধারণ ক্ষমার আওতায় ৩১ অক্টোবরের মধ্যে নিজ দেশে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে কম্বোডিয়া সরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।