advertisement
advertisement

ডুলির হাতে তিন স্ট্রাইকার, এবার কি সাফে ‘নম্বর নাইন’ সংকটের অবসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
ডুলির হাতে তিন স্ট্রাইকার, এবার কি সাফে ‘নম্বর নাইন’ সংকটের অবসান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি

advertisement

আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে একজন ভালো ‘নম্বর নাইন’ বা সেন্টার ফরোয়ার্ড খুঁজে বের করাই ছিল কোচ টমাস ডুলির অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে এরই মধ্যে তিন ‘নম্বর নাইন’ খুঁজে পেয়েছেন বাংলাদেশ কোচ।তাঁরা হলেন মিরাজুল ইসলাম, মাহি খান ও রোনান সুলিভান। তাঁদের মধ্যে মিরাজুল জাতীয় দলের হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন। মাহি খান ও রোনান সুলিভান খেলেছেন অনূর্ধ্ব–২০ দলে।

সাফে আক্রমণভাগ সাজানোর প্রাথমিক পরিকল্পনায় কোচ তাঁদেরও রাখছেন বলে জানা গেছে।গত ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে মাত্র দুটি গোল করেছে বাংলাদেশ, হজম করেছে ১৩ গোল। আসিয়ান কাপ থেকে ফিরেই সাফের প্রস্তুতিতে মনোযোগ দেন ডুলি।

গোল করার মতো কার্যকর ‘নম্বর নাইন’ খুঁজে পাওয়ার যে চেষ্টা ছিল, সেই জায়গায় এই তিনজনকেই সর্বোচ্চ বিবেচনায় নিয়েছেন কোচ।২৫ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পেও এই তিনজন ডাক পাবেন বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর