advertisement
advertisement

নব্বইয়ের দশকের অ্যাকশন হিরো ভ্যান ড্যাম এখন কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
নব্বইয়ের দশকের অ্যাকশন হিরো ভ্যান ড্যাম এখন কোথায়

বিভিন্ন সিনেমার দৃশ্যে জাঁ-ক্লদ ভ্যান ড্যাম। কোলাজ

advertisement

ব্যালেরিনার মতো শরীরের নমনীয়তা, মার্শাল আর্টের দক্ষতা আর চোখধাঁধানো স্প্লিট—এই তিনের সমন্বয়ে নব্বইয়ের দশকে অ্যাকশন সিনেমার আলাদা এক পরিচয় হয়ে উঠেছিলেন জাঁ-ক্লদ ভ্যান ড্যাম। বেলজিয়ামের এক সাধারণ পরিবার থেকে হলিউডের তারকা হয়ে ওঠার পথটা অবশ্য মোটেও মসৃণ ছিল না। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও সিনেমার জগতে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

অ্যাকশন সিনেমার ইতিহাসে এমন কিছু মুখ আছে, যাঁদের পরিচয় দিতে কোনো দীর্ঘ ভূমিকার প্রয়োজন হয় না। পা দুটো দুই দিকে ছড়িয়ে দেওয়া সেই অবিশ্বাস্য স্প্লিট, মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে লাথি, আর বিপদের মুখেও অবিচল এক মুখ—জাঁ-ক্লদ ভ্যান ড্যামকে মনে করতে এই দৃশ্যগুলোই যথেষ্ট। আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশক পর্যন্ত মার্শাল আর্টনির্ভর অ্যাকশন সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন তিনি।

ব্লাডস্পোর্ট, কিকবক্সার, ইউনিভার্সাল সোলজার ও টাইমকপ তাঁকে এনে দিয়েছিল আন্তর্জাতিক পরিচিতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর