advertisement
advertisement

মাহফিজুলের সেঞ্চুরি, জাকিরের টানা তিন ফিফটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
মাহফিজুলের সেঞ্চুরি, জাকিরের টানা তিন ফিফটি

সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল

advertisement

তৃতীয় রাউন্ডের প্রথম দিনে তিন ম্যাচেই ছিল বোলারদের দাপট। বোলাররা ব্যর্থ শুধু কক্সবাজারে। সেখানে সারা দিনে পড়েছে চার উইকেট।মাহফিজুলের আরেকটি সেঞ্চুরি৭০ ও ১০০ রানের দুটি ইনিংস খেলেই এবারের জাতীয় লিগ শুরু করেছিলেন মাহফিজুল ইসলাম। ময়মনসিংহ বিভাগের ওপেনার আজ কক্সবাজারে তৃতীয় রাউন্ডের ম্যাচে পেয়ে গেলেন আরেকটি সেঞ্চুরি। ঢাকা বিভাগের বিপক্ষে ১১৬ রানে অপরাজিত আছেন মাহফিজুল।

২৩৭ বলে ৯টি চার ও ১টি ছক্কা মারা মাহফিজুলের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় সেঞ্চুরি। তাঁর দল দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৬ রান তুলে।জাকিরের আরেকটি ফিফটি৬০ ও ৬৫–এর পরে এবার অপরাজিত ৭১—জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ফিফটি পেয়েছেন সিলেট বিভাগ অধিনায়ক। এবারের লিগে তিন ম্যাচে তিনবারই ব্যাটিং করেছেন সিলেট ওপেনার। পায়ের পেশিতে টান পড়ায় আজ উঠে যেতে বাধ্য হন জাকির।জাকির হাসানচট্টগ্রামে তাঁর দল ভালো করতে পারেনি।

রংপুরের বিপক্ষে তৃতীয় রাউন্ডের প্রথম দিনে অলআউট হয়েছে ১৭৯ রানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর