সাতক্ষীরা আদালতে নেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী। রোববার দুপুরে সদর থানার সামনে
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনাকে ‘অ্যাক্সিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী। আজ রোববার বেলা তিনটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাঁকে সদর থানায় নিয়ে এলে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।থানা ভবনে প্রবেশের আগমুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলুল হক আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী।
আমি যে কাজটি করেছি, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এটা আল্লাহপাক ফয়সালা করবেন।’ আরেক প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘পিটিয়ে মারার তো ওয়ে (উদ্দেশ্য) ছিল না, হয়ে গেছে অ্যাক্সিডেন্টে। আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে এমনিতে নিজেকে অপরাধী মনে করি না।’শামীমকে পিটিয়ে হত্যার আগে আমিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুইবার লাইভ (সরাসরি সম্প্রচার) করে লোকজন জড়ো করেন।
এরপর দফায় দফায় তাঁকে পিটিয়ে হত্যার পর মরদেহের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন আমিনী।কারাগারে আমিনীগতকাল শনিবার রাত ১১টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি-৬।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।