advertisement
advertisement

অসুস্থ হলে মুমিন যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অসুস্থ হলে মুমিন যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন

advertisement

ইসলামি জীবনদর্শনে অসুস্থতাকে শুধু শারীরিক যন্ত্রণা হিসেবে দেখা হয় না; বরং একে জীবনের এক বিশেষ পরীক্ষা এবং পাপমোচনের আত্মিক মাধ্যম হিসেবে গণ্য করা হয়।

তবে অসুস্থ হলে নিষ্ক্রিয় বসে থাকার সুযোগ নেই।ইসলামে চিকিৎসকের সহায়তা নেওয়া এবং পাশাপাশি আল্লাহর দরবারে মোনাজাত বা দোয়ার মাধ্যমে আরোগ্য প্রার্থনা করা—উভয়ের সুন্দর সমন্বয় করতে বলা হয়েছে।সাহাবিরা নবীজি জিজ্ঞেস করলেন, ‘আমরা কি অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করব?’ তিনি উত্তর দিলেন, ‘হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো।

কারণ মহান আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি, যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)সুরা ফাতিহার মাধ্যমে প্রার্থনা কোরআনের প্রথমে উল্লেখিত সুরা ফাতিহার আরেক নাম ‘আশ-শাফিয়া’ বা ‘আরোগ্যকারী সুরা’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর