advertisement
advertisement

যাত্রী সেজে উঠে চালককে হত্যা, পরে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় অটোভ্যান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
যাত্রী সেজে উঠে চালককে হত্যা, পরে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় অটোভ্যান

গ্রেপ্তার প্রধান আসামি হাবিল উদ্দিন

advertisement

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যানচালক সাখাওয়াত হোসেনকে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, যাত্রী সেজে ভ্যান ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

পরে ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করেন চক্রের সদস্যরা।‎আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু কামাল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০), তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে সাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন।

ভ্যানটি পাথরঘাটা সেতুর নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে সাখাওয়াতের মাথায় আঘাত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর