advertisement
advertisement

বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন

৪ উইকেট পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড

advertisement

গেবেখায় আজও ছিল বৃষ্টি-রাজ। আগের দিন বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হতে পেরেছিল মাত্র ১২.২ ওভার। তুলনায় আজ দ্বিতীয় দিনে অনেক বেশিই খেলা হয়েছে—৩০.৪ ওভার। আগের দিনের মতো যেটুকু সময় খেলা হয়েছে মাঠে রাজত্ব করেছেন অস্ট্রেলিয়ান পেসাররাই। প্রথম দিন ২ উইকেট তুলে নেওয়া অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনে পেয়েছে আরও ৩ উইকেট। দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৩ ওভারে ৯৭/৫।

অধিনায়ক টেম্বা বাভুমা ৪১ রানে ও উইয়ান মুল্ডার ২ রানে অপরাজিত ছিলেন।দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত আছেন ৪১ রানেগতকাল টানা দুই বলে এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহামকে তুলে নেওয়া স্কট বোল্যান্ড আজও পেয়েছেন ২ উইকেট। দিনের তৃতীয় ওভারে মার্কেজ অ্যাকারম্যানকে ড্রাইভ করতে প্রলুব্ধ করে উইকেটকিপারের ক্যাচ বানানো বোল্যান্ড পরে দুর্দান্ত এক ডেলিভারিতে রায়ান রিকেলটনকে স্লিপে ম্যাট রেনশর ক্যাচ বানান।

ডান দিকে ঝাঁপিয়ে মাটির ইঞ্চিখানেক ওপরে তালুবন্দী করেন বলটিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর