advertisement
advertisement

আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন

লালন আখড়াবাড়িতে বোমা উদ্ধারের পর ফকির সাধুরা চলে যান। সেখানে শুধু দর্শনার্থীরা ঘুরতে আসতে থাকেন। প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা হয়ে যায়। গতকাল কুষ্টিয়ায়

advertisement

আখড়াবাড়ি থেকে টাইমবোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে শেষ হলো ফকির লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসের এবারের আয়োজন। তিন দিনের আয়োজনের শেষ দিন গতকাল সোমবার সকালেই চলে যান অনেক ফকির–সাধু। বেলা ১১টার মধ্যে পুরো আখড়াবাড়ি প্রায় জনশূন্য হয়ে পড়ে।ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় তিন দিনের আয়োজন শুরু হয় গত শনিবার। এর আগে থেকেই সেখানে ফকির-সাধুসহ অনেক মানুষ জড়ো হতে থাকে।

গত রোববার মানুষের সমাগম ছিল সবচেয়ে বেশি। এদিন দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। গতকাল সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিক্রিয় করে।এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয় ফকির–সাধুসহ দর্শনার্থীদের মধ্যে।

গতকাল দুপুর ১২টার দিকে আখড়াবাড়িতে গিয়ে দেখা যায়, পুরো প্রাঙ্গণে ফকির–সাধুদের সংখ্যা প্রায় শূন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর