হামিন আহমেদ
এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)–এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তাঁর মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বাংলাদেশের সংগীতস্রষ্টাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
কপিরাইট ও মেধাস্বত্ব সুরক্ষা, রয়্যালটি আদায় এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এপিএমএর সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।হামিন আহমেদ১১ সদস্যের এই কমিটিতে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, কোরিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের সংগীত সংগঠনের প্রতিনিধিরা।
গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে হামিন আহমেদ বলেন, ‘নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে স্বীকৃতি পেলাম, তা বাংলাদেশের জন্যও প্রথম স্বীকৃতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।