চোর চক্রের সদস্যদের কাছ থেকে উদ্ধার হওয়া ৯টি চোরাই মোটরসাইকেল ও একটি অটোরিকশা
বাইরে মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন এক ব্যক্তি। বাইরে ওত পেতে ছিল চোর চক্রের সদস্যরা। বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে নিয়ে চম্পট দেয় তারা।২ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সম্প্রতি মোটরসাইকেল চুরির সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা গোয়েন্দা পুলিশের নজরে আসে। এরপরই চোর চক্রটিকে শনাক্তে মাঠে নামে পুলিশ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীসহ দেশের তিন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই আন্তজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগ।
অভিযানে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯টি মোটরসাইকেল ও লক ভাঙার বিশেষ কৌশলে তৈরি দুটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।