গুগল, মেটা ও জিও প্ল্যাটফর্মসের লোগো
বিশ্বের শীর্ষস্থানীয় দুই ডিজিটাল তথা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও ফেসবুক (বর্তমানে মেটা) ২০২০ সালে ভারতের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল সেবাদাতা কোম্পানি জিও প্ল্যাটফর্মসে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে। ভারতের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা এই বিনিয়োগ করেছিল বলে জানায় নিউজ মিনিট।গুগল ও ফেসবুকের সেই বিনিয়োগ পাঁচ বছর পর কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে।
এবার তারা রিলায়েন্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এন্টারপ্রাইজ প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো খাতের পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হয়েছে।২০২০ সালে ১৩ বিনিয়োগকারীর কাছ থেকে মোট ১ লাখ ৫২ হাজার কোটি ভারতীয় রুপির সমান অর্থ সংগ্রহ করে জিও প্ল্যাটফর্মস। এর বিনিময়ে প্রতিষ্ঠানটি ওইসব বিনিয়োগকারীকে মোট ৩২ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দেয়। ফোনএরিনার তথ্য অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসে ফেসবুক বিনিয়োগ করে ৪৩ হাজার ৫৭৪ কোটি রুপি।
আর গুগলের বিনিয়োগের পরিমাণ ৩৩ হাজার ৭৩৭ কোটি রুপি।রিলায়েন্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিও ভারতে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সাশ্রয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পাঁচ বছর আগের ওই বিনিয়োগের মাধ্যমে গুগল ও ফেসবুকের সঙ্গে জিও প্ল্যাটফর্মস তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আর্থিক সম্পর্কের ভিত তৈরি হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।