গান গাইছেন ফকির সাধু ভক্তরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় লালন শাহর আখড়াবাড়িতে
হেমন্তের সকালের মিষ্টি রোদে আখড়াবাড়ি প্রাঙ্গণে সাদা শাড়ি পরে বসে আছেন সুরাইয়া মরিয়ম। দুই হাতে মন্দিরা বাজিয়ে সুর তুলে গাইছেন ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। পাশে বসা আরেকজন ছোট্ট একতারা বাজাচ্ছেন।সুরাইয়ার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামে। আখড়াবাড়িতে আসার বাসনা পূরণ হয়েছে জানিয়ে বলেন, ‘সাঁইজির কথা ভালো লাগে। এবার কবুল হয়েছে, তাই আসতে পারছি।
আনন্দ লাগছে, জানডা শীতল হয়ে গেছে।’আজ রোববার কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় এমন ছোট ছোট আসরে ফকির–সাধুরা তাঁদের সাঁইজি লালন শাহকে স্মরণ করছিলেন। ফকির লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসের তিন দিনের আয়োজনের দ্বিতীয় দিন ছিল রোববার।নাটোর থেকে এসেছেন ভক্ত নূর মোহাম্মদ। আজ বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় ছেঁউড়িয়ায় লালন শাহর আখড়াবাড়িতেসুরাইয়ার গানের মধ্যেই বিশাল পাখা নিয়ে হাজির সাদা চুল–দাড়ির বয়োজ্যেষ্ঠ এক ফকির।
হাতে থাকা পাখা দিয়ে সবার মাথার ওপর বাতাস দিতে লাগলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।