ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনকে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় রাখা হয়নি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে বিতর্কের রেশ কি এবার ক্রিকেটের ধারাভাষ্যকক্ষেও পৌঁছে গেল? প্রশ্নটা উঠছে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইনকে ঘিরে। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা হয়নি তাঁদের।গতকাল শনিবার সিরিজের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেখানে আথারটন ও হুসেইনের নাম নেই। অথচ বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই দুই ধারাভাষ্যকার ইংল্যান্ডের প্রায় সব ম্যাচেই নিয়মিত থাকেন ধারাভাষ্যকক্ষে। ২০২৪ সালের অক্টোবরে ইংল্যান্ডের সর্বশেষ পাকিস্তান সফরে তিন টেস্টের সিরিজেও তাঁরা ছিলেন ধারাভাষ্য প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য।পাকিস্তান যেন ইমরানকে মুছে ফেলতে না পারে, সে জন্যই ওই চিঠি—মাইকেল আথারটনএবার তাঁদের বাদ পড়ার কারণ জানায়নি পিসিবি।
তবে গত আগস্টে কারাবন্দী ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।