advertisement
advertisement

নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

advertisement

নিগার সুলতানা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে কে আসছেন, এ নিয়ে কৌতুহল ছিল। আজ মিলেেছ সেই প্রশ্নের উত্তর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের হাতে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।নাহিদার সঙ্গে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। ২৪ বছর বয়সী এই ব্যাটারকে দলের সহ-অধিনায়ক করেছে বিসিবি। ২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর।এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর