advertisement
advertisement

কেন আগে জানানো হলো না, সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাইল ঢাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
কেন আগে জানানো হলো না, সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাইল ঢাকা

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়া

advertisement

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। দণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কেন জানানো হলো না, সেটিও জানতে চাওয়া হয়েছে।

বিদেশে কোনো দেশের নাগরিকের বিচার ও শাস্তি কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশকে জানানোর বিধান থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম।

বেলা সাড়ে তিনটায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলা এই বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি গত সপ্তাহে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এসেছে।ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চেয়েছে সরকার এই বৈঠকের বিষয়টি আজ সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেছেন মো. নজরুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর