কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে কথা বলছেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান
এজাহারে আসামিদের নামের যে তালিকা বাদী উল্লেখ করেছেন, সেটি গ্রহণ করতে পুলিশ গড়িমসি করায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন কয়েক শ মানুষ। একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে হট্টগোল করেছেন বিএনপি ও যুবদলের কিছু নেতা–কর্মী।
যুবদল কর্মী আবু কাউছার হত্যা মামলার এজাহার গ্রহণকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।থানার ভেতরে হট্টগোলের সময় ওসিকে উদ্দেশ করে কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘কারও কথায় মামলা হইত না। দরকার হইলে আমরা এমপি-মন্ত্রীরে আনামু।’গত শুক্রবার দুপুর ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবু কাউছারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়।
কাউছার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।