নারকেল চাটনির উপকরণ
অল্প কিছু উপকরণে ঘরেই সহজে তৈরি করা যায় সুস্বাদু নারকেল চাটনি। ছবি ও রেসিপি দিয়েছেন সেলিনা শিল্পী।উপকরণ১/২টি নারকেল১/৪ কাপ কাঁচা বাদাম১ আঁটি ধনেপাতা৪–৫টি কাঁচামরিচ১ টেবিল চামচ লেবুর রসস্বাদমতো লবণনারকেল চাটনির উপকরণফোড়নের জন্য ১টি শুকনা মরিচ ২ টেবিল চামচ বাদাম ১০–১২টি কারিপাতা ১ চা চামচ সর্ষে ২ চা চামচ সর্ষের তেলপ্রণালিপ্রথমে নারকেলের বাদামি অংশ ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিন। কাঁচা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রাখুন।
এবার মিক্সারে নারকেল, ভাজা বাদাম, ধনেপাতা ও কাঁচামরিচের সঙ্গে সামান্য পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন।পেস্টটি একটি পাত্রে ঢেলে স্বাদমতো লবণ মিশিয়ে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে শুকনা মরিচ, বাদাম, সর্ষে ও কারিপাতা ভেজে নিন। এই ফোড়ন চাটনির ওপর ঢেলে দিন।পরিবেশনের সময় চাটনিতে লেবুর রস মিশিয়ে নিন। নারকেল-বাদামের এই চাটনি পুরি, সাদা ভাত, চিতল পিঠা কিংবা ইডলির সঙ্গে পরিবেশন করতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।