advertisement
advertisement

সমান্তরাল আদালত, পলাতক রাষ্ট্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
সমান্তরাল আদালত, পলাতক রাষ্ট্র

সাতক্ষীরার দেবহাটায় মব করে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তরা

advertisement

তিন দিন ধরে একটা ছবি মাথা থেকে নামাতে পারছি না। ছবিটা শামীমের মরদেহের নয়। সেই মরদেহের ছবির নিচের মন্তব্য ঘরের। সারি সারি ‘আলহামদুলিল্লাহ’। একজন মানুষকে পল্লিচিকিৎসকের চেম্বার থেকে টেনে বের করে পেটানো হলো, পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিল, সেখান থেকে আবার ছিনিয়ে এনে পেটানো হলো, পথে তিনি মারা গেলেন। আর অগণিত মানুষ সেই মৃত্যু উদ্‌যাপন করল স্রষ্টার প্রশংসায়! আমি ক্ষুব্ধ। বিষণ্ন। সত্যি বলতে কিছুটা ভীতও।

তবে এই ক্ষোভের নিচে কয়েকটা প্রশ্ন ক্রমাগত খোঁচাচ্ছে: সাতক্ষীরার দেবহাটায় শামীমের মৃত্যু কি রাষ্ট্রীয় আইন প্রয়োগের অনুপস্থিতি, নাকি এক সমান্তরাল আইনের উপস্থিতির ঘোষণা? নাকি আদতে রাষ্ট্রের অস্তিত্ব নাই হয়ে যাওয়ার ঘোষণা? কে অসুস্থ? শামীম, উসকানিদাতা নাকি রাষ্ট্র? নাকি আসলে আমাদের এই পুরো সমাজই এখন এক জটিল বিকৃতিতে অসুস্থ?আইন প্রয়োগের অনুপস্থিতি মানে একধরনের প্রাতিষ্ঠানিক শূন্যতা।

তারপরও সেখানে অপরাধী লুকায়, পালায়, কারণ সে জানে সে অন্যায় করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর