সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে দেশটিতে বাংলাদেশি যাত্রীদের যাওয়া বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সৌদিপ্রবাসী বাংলাদেশি কর্মীরা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা
হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৭টি।আজ সোমবার সন্ধ্যা সাতটার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া তথ্যে ১১৮টি ফ্লাইটে চলাচলে বিঘ্নের কথা জানানো হয়েছিল।
তখন ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২।বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।১০ অক্টোবর থেকে সৌদি আরবে দফা দফায় হামলা চালাচ্ছে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।