advertisement
advertisement

চিত্রনায়িকা মৌসুমীর দেশে ফেরার বাধা কাটল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
চিত্রনায়িকা মৌসুমীর দেশে ফেরার বাধা কাটল

মৌসুমী

advertisement

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন দেশের সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এবার তাঁর দেশে ফেরার পথ সহজ হলো। দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তিনি। গতকাল শনিবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী–পরবর্তী একটি অনুষ্ঠানে সুখবরটি জানান মৌসুমী।

এরপর এই অভিনেত্রীর সঙ্গে কথা হলে তিনিও নিশ্চিত করেছেন গ্রিনকার্ড প্রাপ্তির খবরটি।মৌসুমী২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এর পর থেকে সেখানেই আছেন তিনি। মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বও সামলেছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি না পাওয়ায় দেশে আসা-যাওয়া সহজ ছিল না বলে জানা গেছে।

তিন বছর অপেক্ষার পর সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে ছিলেন না মৌসুমী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর