advertisement
advertisement

অক্টোবরের শেষভাগে বাংলাদেশের আকাশে যেসব চমক দেখা যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
অক্টোবরের শেষভাগে বাংলাদেশের আকাশে যেসব চমক দেখা যাবে

রাতের আকাশ

advertisement

৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আকাশে হেমন্তের আগমনী আবহে চমৎকার কিছু দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ মিলবে। এ সময়ে বৃষ্টি ও মেঘের আনাগোনা কমে আকাশ সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ থাকে। স্বচ্ছ আকাশে তারা, গ্রহ এবং উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হয়।ওরিওনিড উল্কাবৃষ্টিঅক্টোবরের শেষ পাক্ষিকের অন্যতম প্রধান আকর্ষণ হলো ওরিওনিড উল্কাবৃষ্টি। বিখ্যাত হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা থেকে সৃষ্টি হয় এই উল্কাবৃষ্টি।

২১ থেকে ২২ অক্টোবরের গভীর রাতে এই উল্কাবৃষ্টি তার শিখরে পৌঁছাবে। আকাশে একটু চোখ রাখলেই দেখা যাবে উল্কাবৃষ্টি। আগামী ২১ থেকে ২২ অক্টোবরের দিকে চাঁদ তার বর্ধনশীল দশা বা ফার্স্ট কোয়ার্টার পার করবে। সন্ধ্যার পর চাঁদের আলো থাকলেও মাঝরাতের আগেই তা অস্ত যাবে। ফলে গভীর রাত থেকে ভোরের আলো ফোটার পূর্ব পর্যন্ত আকাশ সম্পূর্ণ অন্ধকার থাকবে। এতে উল্কা দেখার আদর্শ সুযোগ তৈরি হবে।

অন্ধকার ও পরিষ্কার আকাশে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০টি স্পষ্ট উল্কা ছুটে যাওয়া দেখা যাবে।শনি গ্রহের উপস্থিতিসেপ্টেম্বরের অপোজিশন বা পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান নেওয়ার পর, অক্টোবরের শেষভাগেও শনি গ্রহ সন্ধ্যার আকাশে উজ্জ্বলভাবে বিরাজ করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর