advertisement
advertisement

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আপিল ও লিভ টু আপিলের ওপর শুনানি ৮ ডিসেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আপিল ও লিভ টু আপিলের ওপর শুনানি ৮ ডিসেম্বর

সুপ্রিম কোর্ট

advertisement

পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য ৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ সোমবার এ তারিখ নির্ধারণ করেন।

আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান ও ওসমান চৌধুরী।২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কর্মীরা নির্মমভাবে পেটান ও কোপান।

বাঁচার জন্য দৌড় দিলে তিনি শাঁখারীবাজারের রাস্তার মুখে পড়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর