সিমি গাড়োয়াল। কোলাজ
পর্দায় সাহসী উপস্থিতি, ব্যক্তিজীবনে একাধিক আলোচিত প্রেম, ভাঙা সংসার আর তারকাদের মনের কথা বের করে আনার অসাধারণ দক্ষতা—সব মিলিয়ে সিমি গাড়োয়ালের জীবন যেন সিনেমার চিত্রনাট্য। ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমায় যখন নায়িকাদের পর্দায় উপস্থিতির ক্ষেত্রে নানা সামাজিক বিধিনিষেধ ছিল, তখনই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি।
আবার একসময় তাঁর সঞ্চালনায় টেলিভিশনের পর্দায় নিজেদের ব্যক্তিজীবনের কথা খুলে বলতেন বলিউডের বহু তারকা। অভিনয়শিল্পী থেকে টেলিভিশনের সঞ্চালক—সিমির এই দীর্ঘ যাত্রায় যেমন আছে সাফল্য, তেমনি আছে বিতর্ক, প্রেম আর বিচ্ছেদের গল্প। গত ১৭ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া সিমি পা দিলেন ৭৯ বছরে।
যে দৃশ্য বদলে দিয়েছিল পরিচিতি সিমি গাড়োয়ালের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।