নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় গ্রাহকদের ব্যয় কিছুটা কমাতে ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্ট। এর আওতায় সাড়ে তিন হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
পরিচালন ব্যয় কমানো, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজেদের মুনাফার অংশে ছাড় দেওয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য এই সুবিধা নিশ্চিত করছে ইউনিমার্ট।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইউনিমার্ট।এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যয়ের বিষয়টি প্রতিটি পরিবারের কাছেই গুরুত্বপূর্ণ।
গ্রাহকদের পাশে থাকার অর্থ শুধু মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা নয়, তাঁদের দৈনন্দিন ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টাও করা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে নিজেদের পরিচালন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউনিমার্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।