দল মনোয়ন দিলে ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ইশরাক হোসেন
ঘটনা রোববারের। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন, খবরটি জানতাম। দেখা করার পর ইশরাক বেরিয়ে গেছেন, সে খবরও ছিল। তবে ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা জানতাম না।বিষয়টি সম্পর্কে জানতে পারেন, এমন এক ব্যক্তিকে বারবার ফোন করছিলাম। তিনি কিছুতেই বলতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে বললেন, ‘নাই’।‘নাই’ মানে কী?
ইশরাক মন্ত্রিসভায় আর থাকছেন না, পদত্যাগ করতে বলা হয়েছে, নাকি অন্য কিছু—এসবের উত্তর নেই। এরপর বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা। একটা পর্যায়ে নিশ্চিত হলাম। প্রথম আলো অনলাইনে রোববার রাত ১০টার দিকে প্রকাশিত হলো ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’।সঙ্গে সঙ্গে হাজার হাজার পাঠক প্রথম আলোতে খবরটি পড়তে শুরু করলেন। আমার মুঠোফোনে একের পর এক কল আসতে শুরু করল।
কেউ খবরটি নিশ্চিত হতে চেয়েছেন, কেউ জানতে চেয়েছেন সূত্রের পরিচয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।