advertisement
advertisement

পূজার সাজে দেশি তারকারা, দেখুন ১৭টি ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
পূজার সাজে দেশি তারকারা, দেখুন ১৭টি ছবি

পূজার সাজ

advertisement

উৎসব ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে দুটি ভিন্ন ধারার ফ্যাশন স্টেটমেন্ট অনুসরণ করেছেন চিত্রনায়িকা মন্দিরা। তিনি বলেন, ‘(সাজে) আধুনিকতা ও বাঙালি সনাতন সংস্কৃতিকে যুক্ত করেছি। লাল রঙের জমকালো সিল্ক শাড়িতে সেজেছি দেবীর আরাধনার আবহে।’মন্দিরার শাড়ি সোনালি জরির সূক্ষ্ম কাজের এবং পাড় ধ্রুপদি ধাঁচের। এই সাজের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী স্বর্ণালংকার।

গলায় পরেছেন বেশ কয়েকটি স্তরের ভারী সীতাহার ও নেকলেস, কানে ঝুমকা, নাকে সূক্ষ্ম নথ এবং হাতে হাতপদ্ম, রতনচূড়সহ একাধিক সোনার বালা।মাথায় মুকুটের ছোঁয়া এবং তাতে সোজা হয়ে থাকা সাদা পালক রূপটিকে দিয়েছে ঐতিহ্যবাহী লুক। গাঢ় মেকআপ, কপালে চন্দনের সূক্ষ্ম নকশা ও টিপ এবং পায়ে আলতার ছোঁয়া উৎসবমুখর লুকে পূর্ণতা যোগ করেছে। মন্দিরা বলেন, ‘পূজামণ্ডপের প্রাণবন্ত ও মিষ্টি এক সনাতনি আমেজের সাজ নিয়ে সপ্তমীর অনুষ্ঠানে অংশ নিই।

এখানে পরেছি লাল ও অফ-হোয়াইট (বাসন্তী-সাদা) চেকের হালকা সিল্ক শাড়ি, যার সঙ্গে কনট্রাস্ট করে পরেছি লাল ব্লাউজ।’সপ্তমীর দিন পরা মন্দিরার শাড়ির লাল পাড় ও জ্যামিতিক নকশায় পুরো লুকে এসেছে মার্জিত ও নান্দনিক ভাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর