advertisement
advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এবার বাংলাদেশকে করা হলো জরিমানাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর এবার বাংলাদেশকে করা হলো জরিমানাও

advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে হারটা এমনিতেই বাংলাদেশ দলের জন্য ছিল বড় ধাক্কা। ওই হারের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলাও অনিশ্চিত তাদের। এর মধ্যেই বাংলাদেশ পেল আরও এক দুঃসংবাদ।গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মন্থর ওভাররেটের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিকে ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিপক্ষে মন্থর ওভাররেটের অভিযোগ করেন।পরে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট রায় দেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল।

আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, মন্থর ওভাররেটের শাস্তি ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ।ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।আবুধাবিতে সেদিন প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর