জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। লড়াই ছাড়াই হারটাও তাঁর কাছ থেকে দেখা। ম্যাচের পর বিসিবি সভাপতি ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন।
সেদিন কী কথা হয়েছিল তাঁর সঙ্গে?এমন প্রশ্নের উত্তরে আজ আবুধাবিতে প্রধান কোচ ফিল সিমন্স সাংবাদিকদের বলেন, ‘বার্তা ছিল কঠোর পরিশ্রম করে যাওয়া এবং এটা মনে রাখা ও বোঝা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা সবাই আমাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে।
আমার মনে হয়, এটাই ছিল তাঁর মূল বার্তা।’জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিয়েই অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।