advertisement
advertisement

ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলন শেষে চলে যাচ্ছেন তিনি

advertisement

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তাঁরা ইশরাক হোসেনের পদত্যাগপত্র পেয়েছেন। আজই প্রজ্ঞাপন হতে পারে।এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন।

পরে সে বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। আর প্রতিমন্ত্রী ছিলেন ইশরাক হোসেন।বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। এ ছাড়া প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৩ জনে।অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর