advertisement
advertisement

‘ছেলেটাকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য, কীভাবে বাকিটা জীবন কাটাব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
‘ছেলেটাকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য, কীভাবে বাকিটা জীবন কাটাব’

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

advertisement

কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকায় নুরজাহান ভিলার তৃতীয় তলার ফ্ল্যাটটির দরজার পাশে লেখা—‘অপ্রতিমদের বাসা, প্রযত্নে নাহিদ ও শাহরিয়ার’। ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম আর বেঁচে নেই। যে ছেলেকে ঘিরে ছিল বাবা-মায়ের সব স্বপ্ন, তাকে হারানোর এক মাস পেরিয়ে গেছে। শোকের ভারে তাঁদের কাছে সময় যেন থমকে আছে।ছেলের হাসি, কথা আর ছোটাছুটিতে একসময় মুখর থাকা বাসাটিতে এখনো ফিরে আসে তার স্মৃতি।

একমাত্র সন্তানকে হারিয়ে মা নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের জীবন যেন দুই ভাগে বিভক্ত—অপ্রতিমকে নিয়ে কাটানো দিনগুলো আর তাকে ছাড়া বেঁচে থাকার কঠিন বর্তমান। এখন তাঁরা সন্তান হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় আছেন।ফিরোজ শাহরিয়ার সোমবার দুপুরে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমাদের পুরোটা অস্তিত্বজুড়ে ছেলেটা। তাকে নিয়ে আমার আর নাহিদার সব স্বপ্ন ছিল। কিন্তু ছেলেটা নেই এক মাস হলো। অপ্রতিমকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য লাগছে।

কীভাবে বাকিটা জীবন কাটাব, নিজেও জানি না।’নিহত অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার‘স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’অপ্রতিমের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছেন তার মা নাহিদা বেগম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর