advertisement
advertisement

স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

যুবদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন

advertisement

যুবদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনচট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল কর্মী তারেক হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন।

গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে মো. মাসুদ আলম বলেন, স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে আরিফ হোসেন ও তাঁর সহযোগীরা তারেককে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই বলেও মন্তব্য করেন তিনি।গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন আরিফ হোসেনের সহযোগী ফখরুল ইসলাম, আবদুল মান্নান, আরিফুল ইসলাম ও মো. ইফতেখার।গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড় এলাকায় তারেক হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর