advertisement
advertisement

নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের

নেপালকে হারিয়ে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের উচ্ছ্বাস

advertisement

নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক অতীত সুখকর ছিল না। সর্বশেষ দুই সাক্ষাতেই হেরেছিল বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির আজকের ম্যাচে তাই নেপাল নারী দলকেই ফেবারিট ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু এবার হলো উল্টো ফল।পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দারুণ এক জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ দল।

স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল নেপালকে হারিয়েছে ৩৩–২০ গোলে।আলোনসোর অধীনে এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচটা তাই তাঁর জন্য ছিল বিশেষ কিছু। এই ম্যাচকে মনে রাখবেন সাত গোল করে ম্যাচসেরা হওয়া বাংলাদেশের আলপনাও। ম্যাচ শেষে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার আনন্দও ধরা পড়ল তাঁর কথায়, ‘২০১৯ এসএ গেমসে আমরা নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল।

আজ জিততে পেরে ভালো লাগছে।’সাত গোল করে ম্যাচসেরা বাংলাদেশের আলপনাম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের সাকিবা জান্নাতকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর