পৌরসভার হিসাবে, শহরে তিন চাকার নিবন্ধিত অটোরিকশার সংখ্যা ৫ হাজার ৬৫৯।নেত্রকোনা জেলা শহরে অটোরিকশায় করে মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো এক ঘণ্টা লেগে যাচ্ছে। এর কারণ যানজট। অন্যদিকে যানজটের অন্যতম কারণ প্রয়োজনের অতিরিক্তি অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল।নেত্রকোনা পৌরসভার হিসাবে, শহরে নিবন্ধিত ইজিবাইক, মিশুক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা ৫ হাজার ৬৫৯।
বাস্তবে শহরে চলাচল করা অটোরিকশার সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি বলে মনে করা হচ্ছে।শহরের সাতপাই কলেজ রোড এলাকার বাসিন্দা হেলেনা খাতুন জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে চাকরি করেন। তাঁর বাসা থেকে শহরের মোক্তারপাড়ার কর্মস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তিনি বলেন, আগে ইজিবাইক বা রিকশায় করে অফিসে যেতে তাঁর সর্বোচ্চ ১৫ মিনিট লাগত। এখন লাগে প্রায় এক ঘণ্টা।যানজট নিয়ে স্থানীয় ১০ বাসিন্দার সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
তাঁদের পর্যবেক্ষণ হচ্ছে, ছোট শহরে প্রয়োজনের তুলনায় তিন চাকার অটোরিকশার সংখ্যা অনেক বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।