ভারতে সরকারপন্থী সংবাদমাধ্যমকে ব্যঙ্গ করে ‘গোদি মিডিয়া’ বলা হয়। বিক্ষোভকারীদের হাতে কয়েকটি ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন ‘গোদি মিডিয়া’র সাংবাদিকেরা।
শনিবার ককরোচ জনতা পার্টি (সিজিপি) ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ডাকা ভোট কারচুপিবিরোধী বিক্ষোভ ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদি সরকার। বিক্ষোভকারীদের আটক করার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন সাংবাদিককেও। কয়েকটি ঘটনায় পুলিশ সাংবাদিকদের মারধরও করে।সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তা সত্ত্বেও কেন মোদি সরকার তাঁদের বিরুদ্ধে এভাবে ব্যাপক ধরপাকড় চালাল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তবে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার মতো কিছু পরিস্থিতিগত প্রমাণ রয়েছে। যেমন, পুলিশের অভিযানে সরকারের সমর্থক কোনো সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করা হয়নি।অন্যদিকে, বিক্ষোভকারীদের হাতে কয়েকটি ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন ‘গোদি মিডিয়া’র সাংবাদিকেরা। ভারতে বিজেপি সরকারপন্থী সংবাদমাধ্যমকে ব্যঙ্গ করে ‘গোদি মিডিয়া’ বলা হয়।এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়।
জুলাইয়ে মোদির শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবিতে তরুণদের বিক্ষোভের সময়ও ‘গোদি মিডিয়া’র সাংবাদিকদের হেনস্তা করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।