advertisement
advertisement

কারও হাতে বন্দুক, কারও টর্চলাইট, ২০ সেকেন্ডেই দোকানিকে গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
কারও হাতে বন্দুক, কারও টর্চলাইট, ২০ সেকেন্ডেই দোকানিকে গুলি

অস্ত্র হাতে দোকানে এক হেলমেটধারী। বাইরে অস্ত্র নিয়ে পাহারায় কয়েকজন। গতকাল রাতে

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে জামায়াত কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।মিজানুর রহমান পেশায় মুদিদোকানি। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে দোকানে ঢুকে তাঁকে গুলি করা হয়।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মোহাম্মদ শামসুজ্জামান, ওসি, বেগমগঞ্জ থানা।ভিডিও চিত্র দেখে এরই মধ্যে একাধিক অস্ত্রধারীর পরিচয় আমরা শনাক্ত করেছি। আশা করছি শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ছয়–সাতজন মুখোশধারী ব্যক্তির একটি দল মিজানুর রহমানের মুদিদোকানটির সামনে আসেন। এর মধ্যে একজন মাথায় হেলমেট পরা ছিলেন।

এঁদের মধ্যে দুজনের হাতে টর্চলাইট, অন্যদের হাতে বন্দুক দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর