advertisement
advertisement

তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজারো মানুষ

advertisement

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা ও জীবনযাত্রারে ব্যয় কমানোর দাবিতে এই বিক্ষোভ হয়েছে।দেশটির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন ইউজিটিটি, বিভিন্ন নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা গণমিছিল নিয়ে তিউনিসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় তাঁরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার দাবি জানান।

প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগ দাবি করেন তাঁরা।গণমিছিলে পিপলস মুভমেন্ট, এন্নাহদা মুভমেন্ট এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে মিউনিসিপ্যাল থিয়েটারের সামনে আয়োজিত এক সমাবেশে ইউজিটিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালমি বলেন, সরকার যদি আলোচনার পথ বন্ধ করে দেয়, তবে রাজপথ এবং চত্বরগুলোই হবে প্রতিবাদের মূল মঞ্চ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর