শারদীয় উৎসবের আমেজে জমকালো এথনিক সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পূজার সর্বজনীন আনন্দ ও উৎসবের আবহকে বরণ করে নিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই সাজের ছবি প্রকাশ করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়েও নানা নিরীক্ষা করতে ভালোবাসেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কখনো সাবেকি পোশাকে, কখনো আধুনিক পশ্চিমা সাজে—বিভিন্ন ধরনের লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন তিনি।
এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এথনিক সাজের ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পূজার সাজ’।ভাবনার এই সাজের মূল আকর্ষণ গাঢ় লাল ও মেরুনের মিশেলে তৈরি লেহেঙ্গা। পোশাকের বেনারসি স্কার্ট অংশজুড়ে রয়েছে সোনালি জরির কারুকাজের ফুলেল মোটিফ। স্লিভলেস ব্লাউজের ডিপ ভি-নেকের নকশা আর মিনিমাল সিকুইনের কাজ সাজে এনেছে আধুনিকতার ছোঁয়া।
লেহেঙ্গার সঙ্গে মাথায় জড়ানো নেটের ওড়নাটি পুরো সাজে যোগ করেছে সাবেকি আবহ।ভাবনার উৎসবের সাজে বিশেষভাবে নজর কাড়ছে তাঁর গয়না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।