advertisement
advertisement

ঢাকায় আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘স্যার সৈয়দ ডে ২০২৬’ উদ্‌যাপিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
ঢাকায় আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘স্যার সৈয়দ ডে ২০২৬’ উদ্‌যাপিত

advertisement

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান স্মরণে আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওবিএ) গতকাল শনিবার (১৭ অক্টোবর) ‘স্যার সৈয়দ ডে ২০২৬’ উদ্‌যাপন করেছে।রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওবিএর সভাপতি ওসামা তাসীর।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, অ্যাসোসিয়েশনের সদস্য ও আমন্ত্রিত সুধীদের স্বাগত জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য এম তামিম।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. ইফতেখার সুমন।

তাঁর প্রবন্ধে স্যার সৈয়দ আহমদ খানের জীবনদর্শন, আধুনিক শিক্ষার প্রসারে দূরদর্শী উদ্যোগ, বুদ্ধিবৃত্তিক জাগরণ এবং সমাজসংস্কারে তাঁর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর