advertisement
advertisement

বন্ধ কারখানা চালু করতে বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা, বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
বন্ধ কারখানা চালু করতে বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা, বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক

advertisement

বন্ধ কলকারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক গঠিত প্রণোদনা তহবিলে বন্ধ শিল্প কারখানা চালু করতে মাত্র ৫৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ খাতে আরও ৯২৯ কোটি ৫০ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। এই খাতে বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা। পাঁচ মাসে বরাদ্দের ৩ শতাংশের কম পেয়েছেন শিল্প উদ্যোক্তারা। সার্বিকভাবে অর্থনীতি চাঙা করতে প্রায় পাঁচ মাস আগে ৬০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

পরে তা ৬২ হাজার কোটি টাকা করা হয়। এই পাঁচ মাসে ওই প্রণোদনা তহবিলের পাঁচ ভাগের এক ভাগ বা ২০ শতাংশও ছাড় করা সম্ভব হয়নি। ১৫ অক্টোবর পর্যন্ত ছাড় হয় প্রায় ১১ হাজার ৯৬০ কোটি টাকা।আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনা প্যাকেজের আওতাধীন ১৫টি প্রাক্-অর্থায়ন ও পুনঃ অর্থায়ন স্কিমে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ১১ হাজার ৯৫৯ কোটি ৮২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আরও ২ হাজার ৫৬০ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর