advertisement
advertisement

ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

advertisement

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে মাঠে নামা আটকে থাকার পর অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে খেলবেন তিনি। দলটির ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ পিসিবির কাছ থেকে এই ছাড়পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

ইংল্যান্ড সফর থেকে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্ত চলমান থাকায় পিসিবির নির্দেশনায় এতদিন তাঁর খেলা স্থগিত ছিল। তবে এবার মাঠে ফেরার সুযোগ তৈরি হলেও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সুরাহা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘরোয়া টুর্নামেন্টে খেলার পথ খুললেও নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার অনাপত্তিপত্র (এনওসি) এখনো পাননি রিজওয়ান। লিগটির একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর চুক্তি চূড়ান্ত হলেও ঘরোয়া টুর্নামেন্ট চলাকালে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়ার বিষয়ে পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তাঁর ভবিষ্যৎ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর