advertisement
advertisement

পূজার ছুটিতে পরিবারের সঙ্গে অবকাশে মিম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:২০ অপরাহ্ণ
পূজার ছুটিতে পরিবারের সঙ্গে অবকাশে মিম

বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

শারদীয় দুর্গাপূজার ছুটিতে অবকাশ যাপনে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ ষষ্ঠী’। ছবিতে স্বামী সনি পোদ্দার ও পরিবারের সদস্যদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে সেখানে সংগীতশিল্পী কনাও উপস্থিত ছিলেন।

ছবিগুলো প্রকাশের মাত্র ২৬ মিনিটে এক হাজার প্রতিক্রিয়া পায় এবং মন্তব্যের ঘরে ভক্তরা তাঁকে শারদীয় শুভেচ্ছা জানান। উল্লেখ্য, মিমকে সবশেষ চরকিতে মুক্তি পাওয়া কাজী আসাদের ওয়েব সিনেমা ‘লাইফলাইন’–এ দেখা গেছে। এর আগে পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর