কাব্য মারান । এক্স থেকে
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ‘কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী এখন কাজ করছেন একের পর এক বড় বাজেটের সিনেমায়। ‘জেলার ২’সহ কয়েকটি ছবি নিয়ে আলোচনার মধ্যেই এবার তাঁর ব্যক্তিগত জীবনও সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য মারানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনিরুদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী নভেম্বরে তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের খবরটি নতুন করে আলোচনায় এসেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির একটি প্রকাশ্য পোস্টের পর। ১৭ অক্টোবর কালানিধি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারানের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ পাওয়ার কথাও জানান তিনি। চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।