সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্থাপন করা হয়েছে দুটি সুপেয় পানি শোধনাগার। গতকাল শনিবার এগুলো উদ্বোধন করা হয়
চারদিকে নদী-খাল, অথচ পান করার মতো মিঠাপানি নেই। লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকটে দীর্ঘদিন ধরে ভুগছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষ। দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয় তাঁদের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় নারীদের।
এমন পরিস্থিতিতে উপজেলার খাগড়াঘাট ও কৈখালী গ্রামে স্থাপন করা হয়েছে দুটি সুপেয় পানি শোধনাগার।শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অর্থায়নে স্থাপিত শোধনাগার দুটি গতকাল শনিবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ।
খাগড়াঘাটে নূর উদ্দীনের বাড়ির সামনে এবং কৈখালীতে আলাউদ্দিন মল্লিকের বাড়ির সামনে শোধনাগার দুটি স্থাপন করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে দুই থেকে তিন মাস বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।