advertisement
advertisement

খুলনায় জাতীয় পর্ষদের সভাপতির সঙ্গে বন্ধুদের সৌজন্য সাক্ষাৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
খুলনায় জাতীয় পর্ষদের সভাপতির সঙ্গে বন্ধুদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিকের সঙ্গে খুলনা বন্ধুসভার বন্ধুরা

advertisement

খুলনা বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। ১৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় বন্ধুসভার আদর্শ ধারণ করে ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।

পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও কার্যকর করে তুলতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব উঠে আসে।জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘নিজের লক্ষ্যকে ফোকাস দিতে হবে। তার মধ্য দিয়ে বন্ধুসভায় সময় দিতে হবে। বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বন্ধুরা সাজিয়ে-গুছিয়ে কথা বলা, উপস্থাপনা করা, শৃঙ্খলা শিখতে পারেন। আমাদের বন্ধুরা হয় স্মার্ট, উদ্যমী ও সৃজনশীল।

আমি নানান কাজের মধ্য দিয়েও বন্ধুসভায় পর্যাপ্ত সময় দিই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর