advertisement
advertisement

চট্টগ্রামে কুমারীপূজায় মাতৃশক্তির বন্দনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
চট্টগ্রামে কুমারীপূজায় মাতৃশক্তির বন্দনা

advertisement

দুর্গাপূজার অষ্টমীতে চট্টগ্রামের পাথরঘাটায় রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন শিশুকে দেবীরূপে পূজার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো কুমারীপূজা। মাতৃশক্তির আরাধনায় উঠে এল নারীসম্মান ও শুভশক্তি জাগরণের বার্তা।দুর্গাপূজার অষ্টমী তিথিতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হলো কুমারীপূজা। মাতৃশক্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে তিন শিশুকে দেবীরূপে পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয় এ ধর্মীয় আচার।

সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া পূজায় কয়েক শ পূজার্থী সমবেত হন।এবার মন্দিরে উমা, মালিনী ও অপরাজিতা রূপে পূজিত হয় তিন শিশু—রাধেশ্রী দত্ত বৃন্দা, ঋত্ত্বিকা দাশ ও অদিশ্রী কর। ফুল, চন্দন, বেলপাতা ও তুলসীপাতা দিয়ে শুরু হয় পূজা-অর্চনা।

মাটির প্রতিমায় যে দেবীর আরাধনা করা হয়, কুমারীপূজায় সেই দেবীর জীবন্ত রূপ হিসেবে কুমারীর বন্দনা করা হয়।রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরের মোহন্ত শ্যামানন্দ দাশ বলেন, ‘কুমারীপূজার মাহাত্ম্য অনেক ব্যাপক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর