advertisement
advertisement

ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের উদ্যোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের উদ্যোগ

রেমিট্যান্স সেবা চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংক ও ফ্যাসেট লাবুয়ান লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

advertisement

রেমিট্যান্স সেবা চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংক ও ফ্যাসেট লাবুয়ান লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনফ্রিল্যান্সার, রিমোট কর্মী ও অফশোর ব্যবসার মালিকদের বিদেশি আয় বৈধ পথে দ্রুত দেশে আনতে রেমিট্যান্স সেবা চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে এটিই ফ্যাসেটের প্রথম অংশীদারত্ব।

প্রতিষ্ঠান দুটি বলছে, দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।চুক্তির আওতায় ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাওয়া গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে সেই অর্থ দেশে গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার প্রযোজ্য হবে।

ফলে এই প্রথম বাংলাদেশে ফ্যাসেটের গ্রাহকেরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে তাঁদের আয় দেশে আনার সুযোগ পাচ্ছেন।প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলে হওয়ায় গ্রাহকদের বিদেশি আয়ের ব্যাংকের যাচাই করা রেকর্ড থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর