রিভার্স সুইংয়ের হার বাড়ার পর শেষ দিকে রান তোলায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ
সুইং বাড়ছে, কিন্তু উইকেটপ্রতি রান খরচ কমছে না; উল্টো বাড়ছে। ওভারপ্রতি রান দেওয়ার হারও ঊর্ধ্বমুখী। ব্যাটসম্যানদের অবস্থাও তথৈবচ। ইনিংসের শেষ দিকে রান তোলার গতি কমে যাচ্ছে। অথচ একই নিয়মের সুবিধা নিয়ে অন্য অনেক দল বোলিংয়ে সাফল্য পাচ্ছে, ব্যাটিংয়েও খুঁজে নিচ্ছে নতুন পথ।ওয়ানডে ক্রিকেটে আইসিসির নতুন নিয়ম বাংলাদেশের সামনে যেন এক অদ্ভুত ধাঁধা হয়ে দাঁড়িয়েছে।
বোলাররা বল সুইং করাতে পারছেন বেশি, কিন্তু সেটিকে উইকেট কিংবা কম রান দেওয়ার সাফল্যে রূপ দিতে পারছেন না। অন্যদিকে প্রতিপক্ষের রিভার্স সুইং সামলাতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যাটসম্যানরা।এই ধাঁধার সর্বশেষ নমুনা দেখা গেছে গত শনিবার আবুধাবিতে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তুলেছিল ৮ উইকেটে ২৭১ রান।
জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৪ ওভারের মধ্যেই, ১৭২ রানে।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদও হারের কারণ হিসেবে ব্যাটিং–ব্যর্থতার কথাই বলেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।